দেশ

প্রকাশ্যে এলো এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট

গত ১২ই জুনের ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট অবশেষে প্রকাশ্যে এল। আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ১৭১ নম্বর ড্রিমলাইনার বিমানটি টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছিল এক মেডিক্যাল কলেজের হোস্টেলের ছাদে। প্রাণ হারান ২৭৫ জন, যাদের মধ্যে ২৪১ জন ছিলেন যাত্রী।

এই মর্মান্তিক দুর্ঘটনার পরই শুরু হয়েছিল উচ্চপর্যায়ের তদন্ত। সম্প্রতি প্রকাশিত প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তের জন্য বিশ্লেষণ করা হয় বিমানটির ব্ল্যাক বক্স ও ককপিট ভয়েস রেকর্ডার।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, RAM Air Turbine (RAT) যথাযথভাবে কাজ না করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছিল। পাশাপাশি দু’টি ইঞ্জিনেই থ্রাস্ট হ্রাসের ঘটনা ঘটে, যা বিমানটির ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়। আবহাওয়ার অবস্থাও দুর্ঘটনার সময় বেশ প্রতিকূল ছিল বলে জানা গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, টেক-অফের ঠিক পরেই ইঞ্জিনের কার্যকারিতা হঠাৎ কমে যাওয়া এবং RAT পর্যাপ্ত সাপোর্ট না দেওয়ার কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়ে।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, আগামী ১১ই জুলাই প্রকাশ পাবে দুর্ঘটনার চূড়ান্ত তদন্ত রিপোর্ট। সেখানেই উঠে আসবে এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে করণীয়।

এই রিপোর্ট সামনে আসতেই বিমান শিল্পে ফের একবার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
এখন সকলের নজর ১১ জুলাই প্রকাশিত হতে চলা চূড়ান্ত রিপোর্টের দিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.