সোমবার সকাল সকাল গ্রামীণ এলাকার মধ্যে সদ্যোজাত এক শিশুর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি থানার উমরাপুর গ্রাম পঞ্চায়েতের বাহাগোলপুর এলাকায়।
সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই কার্যত রীতিমতো শোরগোল সৃষ্টি হয় এলাকা জুড়ে। কে বা কারা রাতের অন্ধকারে ওই সদ্যোজাত শিশুর দেহকে ক্ষতবিক্ষত করে ফেলে দিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।ক্ষত বিক্ষত দেহ দেখতে পাওয়ার পরেই খবর দেওয়া হয় সুতি থানার পুলিশকে।







