মেট্রো কর্তারা অবশ্য জানাচ্ছেন, ভাড়ার চূড়ান্ত খসড়া প্রতিটি স্টেশনে দেওয়া হয়েছে। উদ্বোধনের আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে।
কলকাতা মেট্রোয় ০-২ কিলোমিটারের ভাড়া পাঁচ টাকা। আর ২-৫ কিলোমিটারের ভাড়া ১০ টাকা। দেখা যাচ্ছে, হাওড়া স্টেশন থেকে গঙ্গার তলা দিয়ে মহাকরণ পৌঁছনোর দূরত্ব ৫২০ মিটার। অর্থাত্ গঙ্গা পার করা যাবে মাত্র পাঁচ টাকাতেই। ময়দান থেকে এসপ্ল্যানেড বাসে করে যেতে যেখানে ১২-১৫ টাকা খরচ হয় যাত্রীদের, সেখানে মেট্রোয় চড়ে ১০ টাকাতেই তাঁরা সেই দূরত্ব পৌঁছে যাবেন।
শুক্রবার থেকে কোনও যাত্রী কোনও লোকাল ট্রেন থেকে হাওড়া স্টেশনে নেমে ইস্ট-ওয়েস্ট করিডরের হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেডে এসে নর্থ-সাউথ মেট্রো করিডরের যে কোনও স্টেশনে যেতে পারবেন। দক্ষিণেশ্বরের দিকে হোক বা কবি সুভাষের উদ্দেশ্য যাওয়া যাবে। কবি সুভাষের দিকে গেলে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের কোনও স্টেশনে যেতে পারবেন।
কলকাতার তিনটি মেট্রো লাইন সংযুক্ত হয়ে যাবে। তবে সহজেই এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার রাস্তা এখনও খোলা হয়নি ।







