বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক। কপালে ৩টি ও নাকে একটি সেলাই পড়েছে, আজ ফের শারীরিক পরীক্ষা।
নরেন্দ্র মোদী এক ট্যুইটে মমতার আরোগ্য কামনা করে লেখেন, ‘আমি মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’ প্রসঙ্গত উল্লেখ্য, দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী এই ট্যুইট।
উল্লেখ্য, বালিগঞ্জে গতকাল সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যে পোশাক পরেছিলেন তিনি, হাসপাতালে পরিহিত পোশাকের সঙ্গে তার কোনও মিল নেই। বাড়ি ফিরে পোশাক পাল্টেছিলেন মমতা, এমনটাই দলীয় সূত্রে খবর। ঘরেই হাঁটার সময় একটি শোকেসের কোনায় মাথা ঠুকে গিয়ে আঘাত পান।







