জেলা

তীব্র দাবদাহ উপেক্ষা করেই ভোট প্রচারে তৃণমূল প্রার্থী

তীব্র দাবদাহ আর তার মাঝেই চলছে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচার। সোমবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট প্রচার সাড়লেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম অঞ্চল, পিপলন অঞ্চল ও জামনা অঞ্চলে। সন্ধ্যায় জামনা অঞ্চলে ভোট প্রচার করে কর্ম সূচির সমাপ্তি হয়।
তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদ কে সঙ্গে নিয়ে ব্লক নেতৃত্ব উদ্যোগে বিভিন্ন গ্রামে ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ ।
সোমবার প্রচারের শুরুতেই মাঝের গ্রাম অঞ্চলের সিহি গ্রামে বাবা মহাদেবের মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন প্রার্থী কীর্তি আজাদ। প্রার্থীকে কাছে পেয়ে সমর্থকরা চন্দনের ফোটা ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বলেন,ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন প্রত্যেকের একাউন্টে পনেরো লক্ষ করে টাকা ঢুকে যাবে, কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের মুখে সিএএ নিয়ে কিছু বলা মানায় না। পাশাপাশি বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রেশনের মাধ্যমে ফ্রিতে চাল দিচ্ছে, আর কেন্দ্র সরকার সেখানে গ্যাসের দাম বারোশো টাকা করেছে,এই হচ্ছে কেন্দ্রের সরকারের নমুনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.