রাজ্যপাল সিভি আনন্দ বোসের গলায় এবার অন্য সুর। উক্ত কৃতিত্ব কার তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় বার্তা তুলে দেন, এমনটাই সূত্রের খবর। পরবর্তীতে ভিন রাজ্যের প্রাক্তন আইএএস, আইপিএস, ম্যানেজমেন্ট গুরু, এমনকী ড্রোন বিশেষজ্ঞ নিয়ে উপদেষ্টা কমিটি গড়তে চলেছেন সিভি আনন্দ বোস। অভিযোগ, নবান্নকে কার্যত না জানিয়েই সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যপালের শপথ, সরস্বতী পুজোয় ‘হাতেখড়ি’ অনুষ্ঠান, সেন্ট জ়েভিয়ার্স কলেজের অনুষ্ঠান থেকে বিধানসভায় বাজেট অধিবেশনে ভাষণ, সমস্ত প্রসঙ্গে অভিযোগ তোলে বিজেপি। প্রথম দিকে বিষয়টা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চুপ থাকলেও পরে শুভেন্দুর অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়।
রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে সরানো হয়েছে। আর উপাচার্য নিয়োগ নিয়ে বিজেপির যুক্তিকে সমর্থন করা হয়েছে। আপাতত এই সিদ্ধান্তগ্রহণে খুশি পদ্মশিবির।






