আজ থেকে শুরু হল লোকসভা নির্বাচনের মনোনয়ন পর্ব। উত্তরপ্রদেশের ৮ টি লোকসভা কেন্দ্রে বুধবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। জমা দেওয়ার কাজ চলবে সকাল ১১ টা থেকে ৩টে পর্যন্ত। মনোনয়ন পর্বের কাজ শুরু হয়েছে সাহারানপুর, কাইরানা, মুজাফফরনগর, বিজনোর, নাগিনা, মোরাদাবাদ, রামপুর এবং পিলিভিদে।
এর মধ্যে ৭টি জেনারেল সিট এবং ১টি এসসি সিট।
ইতিমধ্যেই মনোনয়ন পর্ব জমা হচ্ছে,তামিলনাড়ুর ৩৯, ১২টি রাজস্থান, মধ্যপ্রদেশে ৬টি, ৫টি উত্তরাখণ্ড, অসম, মহারাষ্ট্র, ৪টি বিহারে, পশ্চিমবঙ্গে ৩টি, ২টি অরুনাচল প্রদেশ, মেঘালয়, মণিপুরে এবং ১টি ছত্তিশগঢ়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান নিকোবর দীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে। ২৭ মার্চ রয়েছে প্রথম পর্বের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। এর পর ২৮ মার্চ হবে স্ক্রুটিনি এবং ৩০ মার্চ রয়েছে মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন।এই আসনগুলিতে নির্বাচন হবে ১৯ এপ্রিল।







