রাশিয়ার সাইবেরিয়ায় সোনার খনিতে নামল ভূমিধস। আটকে পড়েছেন অন্তত ১৩ জন শ্রমিক। মঙ্গলবার ধসের কারণে ৪১০ ফুট গভীরে মাটির নিচে আটকে পড়েন তারা। সাইবেরিয়ার আমুর অঞ্চলের জেইস্ক জেলায় ঘটে এই দূর্ঘটনাটি। রাশিয়ার গণমাধ্যমের দ্বারা জানা গেছে আটকে পড়া শ্রমিকেরা এখনও অক্ষত রয়েছেন। তাদের উদ্ধারকার্যের প্রস্তুতি চলছে।
রাশিয়ার সরকার আটকে পড়া শ্রমিকদের সংখ্যা ১৩ বললেও স্থানীয় প্রশাসন বলছেন ওই সংখ্যা ১৫ হতে পারে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা সংশ্লিষ্ট মন্ত্রণালয় মঙ্গলবার এক টেলিগ্রাম পোস্টের দ্বারা জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে যোগাযোগ পুনরায় উদ্ধার করা হয়েছে।
পাইওনিয়ার নামের ওই খনিটি হল রাশিয়ার বৃহত্তম সোনার খনিগুলোর মধ্যে একটি। তবে ঠিক কীভাবে খনিটি ধসে পড়ল তা এখনও বোঝা সম্ভব হয়ে ওঠেনি।







