জেলা

শিলিগুড়ি বরদাকান্ত প্রাথমিক বিদ্যালয়ে মিড্ ডে মিলের জন্য নবনির্মিত রন্ধন শালা -র শুভ দ্বারোদ্ঘাটন করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পুর নিগমের সহযোগিতায়, বরদাকান্ত প্রাথমিক বিদ্যালয়ে মিড্ ডে মিলের জন্য নবনির্মিত রন্ধন শালা -র শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান করলেন মেয়র গৌতম দেব।তিনি আজ সকালে ইষ্কুল ছাত্রদের জন্য এই ক্যান্টিনের উদ্বোধন করে জানালেন মিড ডে মিলের জন্য তৈরী ক্যান্টিন দরকার ছিল ছাত্রছাত্রীদের অনেকদিন ধরেই। আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল এই ধরনের ক্যান্টন তৈরী করা। বরোদাকান্ত ইষ্কুল শিলিগুড়ির অন্যতম নামকরা ইষ্কুল। সেই ইষ্কুলের ক্যান্টিন আজ থেকে খোলা হয়ে গেল।আমাদের সব ছাত্ররা এবারে তাদের মনের ইচ্ছা পূরন করতে পারবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান তৃণমূল কাউন্সিলার প্রতুল চক্রবর্তী এবং এম এম আই সি শ্রাবনী দত্ত ছাড়াও ইষ্কুলের সমস্ত শিক্ষক এবং ছাত্ররা। মেয়র আরো জানালেন মুখ্যমন্ত্রী ছাত্রদের মুরগির মাংশ খেতে বলেছেন এবং তার ব্যাবস্থাও করেছেন।এই রকমের মানবিক মুখ্যমন্ত্রী কোন রাজ্যে পাওয়া যাবে না।আমরা সবাই তার জন্য লড়াইএর ময়দানে তৈরী হয়ে নামছি। মেয়র জানালেন ছাত্রছাত্রীরা মাছ,মাংশ এবং ডিম সবই পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.