বাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি নতিডাঙা- করিমপুরের। স্থানীয়রা উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে এলে বাইক চালক রাশিদুল শেখকে মৃত বলে জানান চিকিৎসকরা। আশঙ্খাজনক অবস্থায় ভর্তি আজিজুল শেখ।
বাইকের পেছনে বসেছিলেন নারায়ণপুর-২ গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত প্রধান উকিলা বিবির স্বামী আজিজুল শেখ। পরিকল্পনা করে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে উকিলা বিবির অভিযোগ।
প্রসঙ্গত, নারায়ণপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদ পরবর্তীতে হাতাহাতিতে পৌঁছায়। উকিলা বিবির দাবি এই পুরো দুর্ঘটনায় পিছনে কোনো ষড়যন্ত্র আছে।







