কে হবেন রাজ্যের পরবর্তী মুখ্যসচিব ? প্রশাসনের অন্দরে , ইতমধ্যেই জল্পনা শুরু হয়েছে । ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে বর্তমান মুখ্যসচিব মনোজ পন্থের । তবে উল্লেখ্য , ভোটের আগে মনোজ পন্থের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করার জন্য আবেদন জানানো হয়েছিল । দিল্লির ডিওপিটি-তে আবেদনও পাঠানো হয়েছিল। তবে সেই আবেদনের এখনও কোনও উত্তর এসেছে কি না, সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
প্রশাসনের কেউই মুখ খুলছেন না মনোজ পন্থের মেয়াদ বাড়ানো হবে কিনা সেই বিষয় । তবে প্রশাসনিক সূত্রের খবর, মনোজ পন্থের মেয়াদ বৃদ্ধি না পেলে , রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হতে পারেন নন্দিনী চক্রবর্তী, বরুণ রায, অত্রি ভট্টাচার্য, এবং প্রভাত মিশ্রের মতো আমলারা। তবে দেখার , শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় ।
প্রসঙ্গত , মনোজ পন্থের মুখ্যসচিব হিসেবে মেয়াদ ছিল ৩০ জুন , ২০২৫ পর্যন্ত । তবে কেন্দ্র তার এক্সটেনশনের আবেদনে সবুজ সংকেত দেয়। যার ফলে তার পদের মেয়াদ বৃদ্ধি হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত । এবার তার পদের মেয়াদ আরো বৃদ্ধি হয় নাকি , নতুন কেউ মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পান , এখন সেটাই দেখার ।







