পুরীর জগন্নাথ মন্দির জগৎ বিখ্যাত। সেখানে ভিড় জমায় বহু দূর দূরান্তের পূর্ণার্থীরা। এবার সেই মন্দিরের আদলে দীঘায় গড়ে উঠছে জগন্নাথ মন্দির। তাই জন্য অনেকেই ভেবেছিল এ বছর রথের চাকা গড়াতে পারে দিঘাতেও। তবে সব আশায় জল ঢেলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন পরের বছর দিঘাতে উদযাপিত হবে রথযাত্রার উৎসব।
দীঘা ও পুরীর সামুদ্রিক সৌন্দর্য সবার কাছে প্রশংসিত। তাই জন্য অনেক পর্যটকেরা ভিড় জমায় সেখানে। পুরীতে শুধু সামুদ্রিক সৌন্দর্য আছে, তাই নয়। এছাড়াও পুরীর শোভা বাড়িয়েছে জগন্নাথ মন্দির। যেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ। এবার দীঘাও পেতে চলেছে সেই সৌন্দর্যের শোভা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিঘাতে তৈরি হচ্ছে পুরীর আদলে জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই জোর কদমে চলছে মন্দির তৈরীর সেই কাজ।
তবে মন্দির তৈরীর কাজে বেশ কিছুটা ভোটের কারণে। না হলে প্রথমে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল এপ্রিল মাসেই উদ্বোধন করা হবে দীঘার জগন্নাথ মন্দির। তবে আপাতত সেই আশা কার্যকর হচ্ছে না। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলের জানিয়ে দিলেন আগামী বছর দীঘায় ধুমধাম করে উদযাপিত হবে রথযাত্রা। কারণ এখনো মন্দির তৈরীর ক্ষেত্রে বেশ কিছু কাজ বাকি রয়েছে।







