রাজনীতি

“ইন্ডিয়া জোটে কিছুই অবশিষ্ট নেই ” কটাক্ষ বঙ্গ বিজেপির

সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ৪ রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ,রাজস্থান, তেলেঙ্গানা ও ছত্রিশগড়ের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়ে গিয়েছে। আর তার ফল প্রকাশ হতে না হতেই ফের গেরুয়া ঝড়। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড় জয়ে বঙ্গ বিজেপিতে আনন্দের জোয়ার বীরভূম জেলাতেও। কিছুদিন আগেই সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ের সামনে ঢাক ঢোল বাদ্য সহকারে গেরুয়া আবির খেলা হয়।

অন্যদিকে, পদ্ম শিবিরের আবার বিশাল জয় হবে বলে জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ধরমপাল সিং। এদিন তিনি জানান, “জনগণ জানে বিরোধী দল কিভাবে কাজ করে। ইন্ডিয়া জোটে কিছুই অবশিষ্ট নেই এবং লোকে বিধানসভা নির্বাচনে তা দেখেছে। ফলস্বরূপ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় – এই তিনটি রাজ্যে লোকেরা বিজেপির প্রতি সমর্থন বাড়িয়েছে। মানুষ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকে মেনে নিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবার (২০২৪ লোকসভা নির্বাচন) বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.