বিনোদন

অবশেষে শুরু হতে চলেছে ‘ইন্দু ২’ ওয়েব সিরিজের শ্যুটিং

বড় পর্দায় সিনেমার পাশাপাশি বক্স অফিসে বাজিমাত করছে বিভিন্ন ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ। বর্তমানে বিভিন্ন ওয়েব সিরিজের গল্পগুলি মানুষের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। সেই ওয়েব সিরিজের তালিকায় অন্যতম নাম হিসেবে উঠে আসছে ‘ইন্দু’। ইতিমধ্যেই মানুষের নজর কেটেছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন ‘ইন্দু ২’। এবার বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে চলেছে ‘ইন্দু ৩’-এর শ্যুটিং।

সিনেমা গল্প কিংবা ওয়েব সিরিজ সব জায়গাতেই মানুষ খোঁজে নতুন ও অভিনবত্বের ছোঁয়া। তাই পর্দায় প্রতিনিয়ত উঠে আসে নতুন ধরনের কোনো অজানা গল্পের পাশাপাশি থাকছে রহস্য রোমাঞ্চ। প্রত্যেকটি ভাষায় ওয়েব সিরিজ গুলি বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তবে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পিছিয়ে নেই। প্রতিনিয়ত হইচই ওটিটি প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন বাংলাদেশ সিরিজ মানুষের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। সেই বাংলা জনপ্রিয় ওয়েব ওয়েব গুলির মধ্যে অন্যতম হলো ‘ইন্দু’ ওয়েব সিরিজ।

২০২১ সালে রহস্য রোমাঞ্চ মোরা নতুন ধরনের গল্প নিয়ে গড়ে ওঠে এই ‘ইন্দু’ ওয়েব সিরিজ। সেই রহস্যের কিনারা কিন্তু প্রথম সিজনে হয়নি। তাই সকলেই আশায় বসে ছিল ‘ইন্দু ২’ ওয়েব সিরিজের জন্য। তবে সেখানেও পুরোপুরি রহস্য উন্মোচন হয়নি। তবে এই ওয়েব সিরিজের দুটো সিজনেই অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন নায়িকায় ইশা সাহা। তাই এবার সকলেরই প্রতীক্ষা ‘ইন্দু ৩’ ওয়েব সিরিজের। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে অয়ন চক্রবর্তীর পরিচালনায় শুরু হতে চলেছে এই তৃতীয় সিজনের শ্যুটিং। এবার এই সিজনেই নায়িকার শ্বশুরবাড়ির রহস্য কতটা সমাধান হয় নাকি আরো রহস্যের জট বাঁধে সেটা দেখার জন্য দর্শকমহল অপেক্ষায় বসে আছে। তবে এই বেবসিডির এবারও ব্যাপকভাবে সাড়া ফেলতে পারে বলে আশা রাখছে সিনেমা নির্মাতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.