জেলা

সাপের কামড়ে মৃত্যু মহিলার!

পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বহরকুলী এলাকায় মঙ্গলবার গভীর রাতে বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম মামুনি ক্ষেত্রপাল বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার মামনি ঘরেতেই শুয়েছিলেন এমন সময় একটি বিষধর সাপ তাকে কামড়ে দিলে অতি দ্রুত তাকে প্রথমে চাঁদপুর হাসপাতাল, পরবর্তী সময় সেখান থেকে তাকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কালনা হাসপাতালে পৌঁছালে সেখানেই মামনি ক্ষেত্র-পাল কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বুধবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.