বিদেশ

কোলেস্টেরল ওষুধে মৃত ২, অসুস্থ শতাধিক

বহু মানুষ কোলেস্টেরল কমাতে ওষুধ ব্যবহার করে। এবার সেই ওষুধের ফলে অসংখ্য মানুষের জীবন আশংকার মুখে পড়লো জাপানে। এই কোলেস্টেরল কমানোর ওষুধ খাওয়ার ফলে মৃত্যু হয়েছে দুজনের। পাশাপাশি এর ফলে হাসপাতালে ভর্তি হয়েছে ১০০ জনেরও বেশি মানুষ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ওষুধ প্রস্তুতকারী কোম্পানি কোবায়শি ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে।

এই কোলেস্টেরল ওষুধগুলিতে বেনি কোজি (লাল খামির চাল) নামক একটি উপাদান যুক্ত করা হয়েছে কারণ এই উপাদান সাহায্য করে উচ্চ কোলেস্টেরল কমাতে। পাশাপাশি স্ট্যাটিনের বিকল্প হিসাবে দেখা হয় এই উপাদান্তিকে। তবে এই অতিরিক্ত উপাদানে রাসায়নিক রয়েছে। যার ফলে অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এমনকি এই ঘটনায় প্রতিষ্ঠানটি বিপুল পরিমান ক্ষতির সম্মুখীন হয়েছে।

এই বিষয়টি প্রশাসনিকস্তরে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি জাপানের স্বাস্থ্যমন্ত্রী নুনুন ওষুধ প্রস্তুতকারী কোম্পানির থেকে এই রিপোর্ট তলব করেছেন। এই ধরণের ওষুধের ক্ষতি সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ নির্দেশ দিয়েছেন জাপানের স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এমনকি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী নুনুন জানিয়েছেন, “আধিকারিকরা কোম্পানির সঙ্গে কথা বলবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এই সপ্তাহে স্বাস্থ্য জরুরী বিষয়ে একটি সভা ডাকা হবে।আমরা পুরো বিষয়টি তদন্ত করছি এবং ক্ষতিগ্রস্ত সকলের কাছে ক্ষমা চাইছি”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.