বাজারে আসতে চলেছে নতুন ২০ টাকার নোট ! জানা গেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক শীঘ্রই মার্কেটে নতুন সিরিজের ২০ টাকার নোট আনতে চলেছে , যাতে স্বাক্ষর থাকবে নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার। এছাড়া নতুন নোটের বৈশিষ্ট্য পূর্বের মতোই থাকবে বলে জানা গিয়েছে । নতুন নোটে শুধুমাত্র আরবিআই গভর্নরের স্বাক্ষর পরিবর্তিত হবে বাকি সবই পূর্বের মতো থাকবে । প্রতিবারই গভর্নর পরিবর্তিত হলে , এই পরিবর্তন করা হয় বলে জানা গেছে ।
তবে নতুন ২০ টাকার নোটে আরো স্পষ্টভাবে মহাত্মা গান্ধীর ছবি থাকবে বলে খবর। এছাড়াও নম্বর প্যাটার্ন, ওয়াটারমার্ক এবং সিকিউরিটি থ্রেডও আরো উন্নত থাকবে।
গত বছর ১১ ডিসেম্বর সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাই এবার তাঁর স্বাক্ষর করা নতুন নোট আসতে চলেছে মার্কেটে । কিন্তু বাজারে লেনদেন পুরনো এবং নতুন উভয় নোট দিয়েই করা যাবে। নতুন নোট মার্কেটে আসার পর পুরোনো নোট বদলানোর বা ব্যাঙ্কে জমা দেওয়ার কোনও প্রয়োজন নেই। নতুন নোটগুলি ব্যাঙ্ক এবং এটিএমের মাধ্যমেই সাধারণ জনগণের হাতে পৌঁছে যাবে ।







