একটি ভয়াবহ পথ দুর্ঘটনার ছবি ধরা পরেছে রাস্তায় লাগানো সিসি টিভি ক্যামেরায়। ঘটনাটি পুনের বিশ্বান্তিওয়াড়ি চকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যমজ দুই বোনের। গুরুতর জখম মা বাবা।
পুলিশ সূত্রে খবর পুনের বিশ্বান্তিওয়াড়ি চকে ট্রাফিক সিগনালে দিয়েছিলেন সতীশ কুমার ঝাঁ। সঙ্গে ছিলেন তাদের তিন বছর বয়সি দুই যমজ কন্যা ও তার স্ত্রী। সিগনাল খুলতেই আচমকা পেছন থেকে একটি পেট্রোল ট্যাঙ্কার তার বাইকের পিছনে সজোরে এসে ধাক্কা মারে।
সঙ্গে সঙ্গেই তারা ছিটকে পরে রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের বছর তিনেকের দুই কন্যা সন্তানের। স্থানীয়রা উদ্ধার করে তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। সতীশ কুমার ঝাঁ আঘাত গুরুতর না পেলেও তার স্ত্রীর অবস্থা আশঙ্খাজনক। ট্রাক ড্রাইভারকে ঘটনাস্থলেই আটক করে পুলিশ।







