কলকাতা

তৃতীয়ার ভোরে দমদমের পুজোমন্ডপে আগুন

এক পূজো মন্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে দমদমে নেতাজি সংঘ ক্লাবের পূজো মন্ডপে।

তৃতীয়ার দিন মঙ্গলবার ভোর ৫টা নাগাদ নেতাজি সংঘ ক্লাবের সদস্যদের খবর দেওয়া হয় মন্ডপে আগুন লেগেছে। এরপর পূজো উদ্যোক্তারা মন্ডপে এসে দেখেন তাঁদের মণ্ডপে আগুন লেগেছে। তৎক্ষণাৎ দমকলে খবর দেন।ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মণ্ডপের অধিকাংশ পুড়ে গিয়েছে। উদ্যোক্তাদের মাথায় হাত।

দমদম নেতাজি সংঘের পুজো উদ্যোক্তাদের মধ্যে জয়দেব মজুমদার নামে এক সদস্য জানান,”আমরা রাতে কাজ সেরে সকলে চলে গিয়েছিলাম যে যার বাড়ি। হঠাত্‍ ভোরবেলা একজন খবর দিলেন যে মণ্ডপে নাকি আগুন লেগেছে। আমি দৌড়ে গিয়ে দেখলাম, মণ্ডপটা জ্বলছে। উপরের দিক থেকে আগুন লেগে গিয়েছে। চারপাশ থেকে সবাই জল দিচ্ছে'” কীভাবে আগুন লাগল? নাকি বাইরে থেকে কেউ বা কারা অগ্নিসংযোগ করেছে? এই প্রশ্নের জবাবে জয়দেববাবু জানান, এ বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও এই ঘটনা কীভাবে, তা ভেবেই চিন্তিত উদ্যোক্তারা।

কীভাবে পুনর্নির্মাণ করা যাবে, চিন্তায় মাথায় হাত পূজো উদ্যোক্তাদের।কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ড? গোটা ঘটনাটির তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.