রাজনীতি

এইমসের চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্তের দাবি জানিয়ে উমর আনসারীর চিঠি

মুখতার আনসারীর মৃত্যু নিয়ে ঘনিয়েছে ঘোর রহস্য। পাশাপাশি জল্পনা চলছে মৃতদেহের ময়নাতদন্ত করবে কারা। মুখতার আনসারীর পুত্র উমর আনসারী ভরসা রাখছে এইমসের ডাক্তারদের উপর। সেই নিয়ে চিঠি দিলেন উমর।

সকলের কাছে মুখতার আনসারীর মৃত্যুর কারণটা এখনো রহস্য হয়ে রয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চাপা উত্তেজনা। এমনকি তার পুত্র প্রশাসনের উপর নির্ভর করতে পারছে না। তবে বান্দারের স্থানীয় চিকিৎসকদের দিয়ে মুখতার আনসারীর মৃতদেহ ময়নাতদন্ত কোরানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মুখতার আনসারীর পুত্র।

সেই নিয়ে উমর আনসারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লেখেন। উমর ও তার পরিবার দাবি করছে এইমসের চিকিৎসকদের উপস্থিতিতে ময়নাতদন্ত কোরানো হোক। তারা ওই চিকিৎসকদের ওপরে নির্ভর করছে। এমনকি তারা সন্দেহ করে চাঞ্চলকর অভিযোগ করছেন আনসারীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে পুলিশ। তাই তাঁর আশঙ্কা স্থানীয় চিকিৎসকরা নিরপেক্ষভাবে ময়নাতদন্ত করবে না। পাশাপাশি তিনি চিঠিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.