ফের তৃণমূলকে নিশানা বিজেপি নেতা দিলীপ ঘোষের। উত্তরবঙ্গে ঝড়ে বিদ্ধস্ত পরিবারের ত্রাণ নিয়ে তৃণমূলকে নিশানা তাঁর। কিছুদিন আগেও তৃণমূলকে একাধিকবার বেলাগাম মন্তব্য করে জোর বিতর্কে জড়িয়েছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। ফের তিনি মঙ্গলবার শাসক দলকে নিশানা করে বলেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণমূলের পোয়া বারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে।’’
রবিবার রাতে জলপাইগুড়ির ময়নাগুড়িতে টর্নেডোর তাণ্ডব মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচজনের। মঙ্গলবার তিনি আরও বলেন, ‘‘বন্যা, ঝড়, ভূমিকম্প ওরা চায়। তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার মানুষের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোর এবং ক্ষতিপূরণ দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনা। আমরা বিরোধী পার্টি। আমরাও মানুষের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনায়, কিন্তু মানুষের কাছে পৌঁছয় না। এরপর তিনি পুনরায় আয়লা-আমফানের টাকা তৃণমূল নেতাদের পকেটে গিয়েছে বলে অভিযোগ তোলেন।’’
বলেন, ‘‘আয়লা-আমফানে টাকা এল। অথচ গেল তৃণমূলের নেতা ও আত্মীয়দের পকেটেযার বাড়ি ভেঙেছে সে কিছু পেল না। এবার যেন তা না হয়।’’







