রাজ্য

ঝড় হলেই তৃণমূলের পোয়াবারো, ফের পুরনো ‘ছন্দে’ দিলীপ

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেলাগাম মন্তব্যের জেরে তাঁকে সর্তক করেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের মতে আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তবে দিলীপ দমেননি। ময়নাগুড়িতে ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। উক্ত বিষয় তুলে ফের আক্রমণ শানালেন রাজ্যের শাসক দলকে।

রবিবার রাতে জলপাইগুড়ির ময়নাগুড়িতে টর্নেডোর প্রভাবে মৃত্যু হয় কমপক্ষে পাঁচজনের। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের উবাচ, ‘বন্যা, ঝড়, ভূমিকম্প ওরা চায়। তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার মানুষের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোর এবং ক্ষতিপূরণ দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনা। আমরা বিরোধী পার্টি। আমরাও মানুষের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনায়, কিন্তু মানুষের কাছে পৌঁছয় না। এরপর তিনি পুনরায় আয়লা-আমফানের টাকা তৃণমূল নেতাদের পকেটে গিয়েছে বলে অভিযোগ তোলেন।’

পরবর্তীতে, তিনি পুনরায় আয়লা-আমফানের টাকা তৃণমূল নেতাদের পকেটস্থ হয়েছে বলে বলে অভিযোগ তোলেন। মন্তব্য করেন, ‘আয়লা-আমফানে টাকা এল। অথচ গেল তৃণমূলের নেতা ও আত্মীয়দের পকেটে। যার বাড়ি ভেঙেছে সে কিছু পেল না। এবার যেন তা না হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.