রাজ্য

‘সরকারের উদাসীনতার শেষ কোথায়?’, বারংবার রেল দুর্ঘটনায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা প্রসঙ্গে ফের কেন্দ্রের এনডিএ সরকারের প্রতি ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উদ্দেশে মমতার প্রশ্ন, ‘এটাই কি সরকার চালানোর নমুনা?’

উল্লেখ্য, মঙ্গলবার ভোরেই ঘটে ঝাড়খণ্ডের এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সূত্রের খবর, এখনও পর্যন্ত ঘটনায় মৃত ২ এবং আহত প্রায় ২০। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বারবার রেল দুর্ঘটনায় রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এক্স হ‍্যান্ডেলে মমতা লেখেন, ‘আমি সত‍্যিই জানতে চাই, কেমন সরকার? প্রতিটা সপ্তাহই এক একটা দু:স্বপ্নের মতো, মৃত‍্যু এবং আহতের মিছিল যেন শেষই হচ্ছে না। আর কতদিন আমাদের এ সব সহ্য করতে হবে?’

সেই ট্রেনে রাজ্যের বহু যাত্রী থাকার সম্ভাবনা বর্তমান, এমনটাই সূত্রের খবর। সকাল থেকে এই দুর্ঘটনার মনিটারিং চলছে নবান্নের দিক দিয়ে। ঝাড়খণ্ড রাজ্যের পুলিসের ডিজি-এর সঙ্গে কথা হয়েছে। রাজ্য পুলিসের পক্ষ থেকে কথা বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.