বনগাঁর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়াদের ধর্মীয় বারুনীর মেলা নিয়ে ফের সরগরম ঠাকুরবাড়ির রাজনীতি, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে জারি করা হল ১৪৪ ধারা। চলতি মাসের ৬ এপ্রিল থেকে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে প্রত্যেক বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে মতুয়াদের ধর্মীয় বারুণী মেলা। এবার ৭০ বছরে পড়ল এই মেলা। তবে এই মেলা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ এবং এবারও লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন মতুয়াদের ধর্মীয় মেলা বন্ধ করার জন্য মমতা ঠাকুর ১৪৪ ধারা জারি করার আবেদন জানিয়েছেন। শুধু তাই নয় মেলায় যাতে বিদ্যুৎ সংযোগ না থাকে সে নিয়েও চক্রান্ত করে রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে আমাদের জানানো হয়, তারা বিদ্যুৎ দিতে পারবে না। শান্তনু এও বলে যতই ১৪৪ ধারা জারি হোক না কেন মেলা হবেই আর ভক্তদের সমাগম ও হবে। পাল্টা তৃণমূলের রাজ্য সভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, মেলাতে দুষ্কৃতি মূলক কার্যকলাপ রুখতে ১৪৪ ধারা জারি করা হবে। এতে মতুয়া মেলাতে আসা ভক্তদের কোন অসুবিধা হবে না। তিনি আরো বলেন যে কোনো মেলাতে একটি লাইসেন্স থাকবে। সেখানে দুটি লাইসেন্স কি করে থাকে ? লাইসেন্স দেখে মেলার দোকানের বিল কাটতে বলেছেন মমতা ঠাকুর।
Read Next
November 16, 2026
কুণাল ঘোষকে স্বস্তি সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি
November 15, 2026
শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি, গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু রতন শেখের! কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
November 14, 2026
Beat Policing আরও শক্তিশালী করতে BPR&D-র সঙ্গে MOU, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
November 14, 2026
রেশনে ওজনে কারচুপি বা নিম্নমানের চাল-গম? অভিযোগ পেলেই এক ঘণ্টায় পদক্ষেপের আশ্বাস খাদ্যমন্ত্রীর
November 13, 2026
পুলিশের আধুনিকীকরণে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
November 13, 2026
‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙা আপাতত বন্ধ! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি তৃণমূল নেতার, রাজ্যকে তীব্র প্রশ্ন বিচারপতির
Related Articles
Check Also
Close
-
দ্বিতীয় দফা বৈঠকে জুনিয়র চিকিৎসকরা, শেষ হলো বৈঠক, কি সিদ্ধান্ত জানাল!September 19, 2024







