রাজনীতিরাজ্য

পাটনায় বিরোধী বৈঠকের পূর্বে লালুপ্রসাদের সঙ্গে সাক্ষাৎ-এ সামিল মমতা, অভিষেক

পাখির নজরে চব্বিশের লোকসভা! এবার শুক্রবার পাটনায় মেগা বিরোধী বৈঠক। নীতিশের ডাকে পাটনায় বৈঠকে বসতে চলেছে বিজেপি বিরোধী শিবির। আগামীকালের উক্ত বৈঠকে কেন্দ্রীয় সরকার বিরোধী মেগা বৈঠকের জন্য প্রস্তুতি কার্যতই তুঙ্গে! সেই বৈঠকে যোগ দিতে আজই পাটনা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাটনা সফরে ও বৈঠকে তাঁর সঙ্গী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বিশেষভাবে উল্লেখ্য, এই বৈঠকে কংগ্রেসেরও অংশ নেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী জোট গঠনের প্রাথমিক প্রক্রিয়ার সূচনা করেছিলেন পূর্বেই। প্রথমে তৃণমূলনেত্রীর বাড়িতে এসে দেখা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এসেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি প্রধান এইচডি দেবগৌড়াও। পরবর্তীতে ২৪ এপ্রিল নবান্নে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷

বৃহস্পতিবার বিহার সফরের প্রথম দিনই মমতা বন্দ্যোপাধ্যায় লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমনটাই সূত্রের খবর। বিকেল ৫:৪০টা নাগাদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.