জোর ধাক্কা উদ্ভব শিবিরে, নির্বাচন কমিশনের নির্দেশে দলের নাম ও প্রতিক দুই- ই খোয়ালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। যা চলে গেল একনাথ শিন্ডে দের কাছে। তবে ncp প্রধান শরৎ পাওয়ার উদ্ভবকে পরামর্শ দিয়ে বলেছেন,’ দুঃখ করোনা দলের নতুন নাম ও প্রতীক নিয়ে ভাবো।’
গত বছর জুন মাসে মহারাষ্ট্রে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন একনাথ গোষ্ঠী। বিজেপির সঙ্গে ভিড়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও হন শিন্ডে।একনাথ নিজেদের আসল ‘শিবসেনা ‘বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারে অনুমতি চেয়েছিলেন।সেই অনুমতি দিয়ে দিলো নির্বাচন কমিশন। প্রসঙ্গত গত অক্টোবরে শিবসেনার প্রতীক ‘ তীর ধনুক’ ফ্রিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। বলা হয়েছিল আসন্ন নির্বাচন গুলিতে ঠাকরে বা শিন্ডে কোন শিবিরই দলীয়প্রতীক বা পতাকা ব্যবহার করতে পারবেন না। অবশেষে শিন্ডে শিবির দলীয় প্রতীক ও পতাকা ব্যবহার করার অনুমতি পেলেন।
যদিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে মহারাষ্ট্রবাসীর মধ্যে বড় একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন এন সিপি প্রধান শরদ পাওয়ার। এন সি পি প্রধানের পরামর্শ,নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে একটি নতুন প্রতীক ঠিক করা উচিত উদ্ভবের। যদিও উদ্ভব শিবির শীর্ষ আদালতে যাবে বলে জানিয়ে দিয়েছে।







