জেলা

জলপাইগুড়ি থেকে ফেরার পথে শাসক দলকে আক্রমন করলেন শুভেন্দু অধিকারী

বর্তমানে বাড়ছে ভোটের উত্তাপ। পাশাপাশি চলছে একে অপরকে আক্রমণ। ভোটের মধ্যে মানুষের নজর করতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার একে অপরকে ক্রমশ কটাক্ষ করতে ছাড়ে না। এবার জলপাইগুড়ি থেকে ফেরার পথে বিমানবন্দরে শাসক দলকে বিধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বারংবার বিরোধী দলনেতা অভিযোগ করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা বৈঠক করে তৃণমূল প্রার্থীদের জয়ী করার জন্য কৌশল করছে। পাশাপাশি শাহজাহানের সমস্ত ট্রাস্ট হোসেন শেখের নামে আছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরুদ্ধে সোচ্চার হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা। এমনকি তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেন সাজাহান যখন লুকিয়ে ছিল তখন পুলিশের সাথে ক্রমাগত যোগাযোগ রেখেছিল। এছাড়াও সিপিএমকে সাম্প্রদায়িক দল হিসেবে আক্রমণ করেন বিজেপির বিধায়ক।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘দিলীপ দা আমাদের সিনিয়র লিডার আমি তার মন্তব্য নিয়ে কোন প্রতিক্রিয়া দেব না। আমরা সবাই মোদি বাহিনী। আমাদের লড়াই পিসি-ভাইপোর বিরুদ্ধে। সব দুর্নীতির রানী হল মমতা বন্দ্যোপাধ্যায়। যখন ভাইপো জনজোয়ার যাত্রায় বেরিয়েছিল তখন শাহজাহানের সাথে কয় ঘন্টা বৈঠক করেছে, সেটা আমার জানা আছে। ওরা কি কি করছে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। এমনকি পুলিশ আধিকারিকেরা যারা তৃণমূলকে সমর্থন করছে তাদের কপালে অনেক দুঃখ আছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.