টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াণের দু’বছর পূর্ণ হল।যদিও শারীরিকভাবে তিনি আমাদের মধ্যে নেই, তার স্ত্রী সংযুক্তা ও কন্যা সাইনা তাঁকে অন্তরেই বেঁচে রেখেছেন।অভিষেকের ৬০তম জন্মদিনে, সংযুক্তা ও সাইনা একটি আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে সেই বিশেষ দিনটি পালন করেছেন।
কলকাতার একটি পাঁচতারা হোটেলের রেস্তোরাঁয় মা ও মেয়ে একসাথে লাঞ্চ করেছেন। অভিষেকের ছবি সামনে রেখে কেক কেটে, তার প্রিয় খাবার বিরিয়ানি খেয়ে তারা এই দিনটি স্মরণ করেছেন।সংযুক্তা জানিয়েছেন, সকাল থেকেই জন্মদিনের উদযাপন শুরু হয়েছিল। সকালে অভিষেকের পছন্দের ম্যাগি রান্না করেছিলেন তিনি। রাতে তার জন্য পায়েসও রান্নার পরিকল্পনা ছিল। অভিষেকের জন্য রান্না করা খাবার প্রতিদিন রাতে বিছানার পাশে রাখা টেবিলে রাখা হত।
২০২২ সালের মার্চ মাসে শুটিংয়ের সময় অসুস্থ হয়ে হঠাৎ মারা যান অভিষেক। তার এই আকস্মিক মৃত্যু এখনও ভক্তদের মনে বেদনা নিয়ে আছে। মেয়ের সঙ্গে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন সংযুক্তা। এর আগে, অভিষেকের ছবি হাতে নিয়ে ব্যাংকক বেড়াতে গিয়েছিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচনার মুখেও পড়েছিলেন।






