নিজস্ব সংবাদদাতা : এগরা বিস্ফোরণকাণ্ডে এগরা থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করল । ধৃতদের নাম তপন দেবনাথ ও দেবসুন্দর জানা । ইতিমধ্যে তদন্তে নেমেছে সিআইডি । মঙ্গলবার, এই ঘটনায় জেরে এগরা থানার আইসিকে শোকজ করতে বলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অভিযুক্ত ভানু কীভাবে জামিন পেলেন তা জানতে চান মুখ্য়মন্ত্রী । যার ফলে আইসি-কে শোকজ করা হয় । অন্যদিকে এলাকাবাসীরা ক্ষোভ উগরে দেন পুলিশের ভূমিকা নিয়ে । ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার দু’জন ।
সুত্রের খবর , গ্রামবাসীরা বলেছেন , “এমন ঘটনা এর আগে যখন ঘটেছিল তখন আমরা প্রতিবাদ করেছিলাম । কিন্তু তাতে কোনো লাভ হয়নি । কারণ ভানু সঙ্গে পুলিশের মানথলি করা আছে। পুলিশকে ঘুষ খাইয়ে চুপ করিয়ে রাখত। ওর সঙ্গে প্রশাসনের ওঠা বসা রয়েছে । আমরা কিছু বললে আমাদেরই ক্ষতি হয়ে যাবে।”
পুলিশ গতকাল থেকেই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল । সেই সময় গ্রেফতার হয় দুই অভিযুক্ত । স্থানীয় সূত্রের খবর, ওই কারখানায় অভিযুক্ত দু’জন বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন । আজ, বুধবার স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁদের কাঁথি মহকুমা আদালতে তোলা হবে । যদিও ,আসল অভিযুক্ত ভানু বাগ এখনও পলাতক রয়েছেন । সূত্রের খবর, তাঁর খোঁজে পুলিশ হানা দিয়েছে ওড়িশা । এলাকায় তদন্ত করতে ফরেন্সিক দল এবং পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং পৌঁছে গিয়েছেন।







