আরুনাচল প্রদেশের হোটেলের ঘর থেকে উদ্ধার তিন জনের দেহ। এক দম্পতি সহ আরো একজনের দেহ উদ্ধার। রহস্যময় মৃত্যুকে নিয়ে জল্পনার দানা বাঁধছে। আরুনাচল প্রদেশের লোয়ার সুবান সিরি জেলার একটি হোটেলের ঘর থেকে মৃত দেহ গুলিকে উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে তিনজনই কেরলের বাসিন্দা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে,পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে দাবি করছে । এই মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে রহস্য। সূত্রের খবর, কালোজাদু করতে গিয়েই মৃত্যু হয়েছে তিন জনের। তবে এই মৃত্যুর পিছনে কারোর হাত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। লোয়ার সুবানসিরির এসপি কেনি বাগরা জানিয়েছেন, জেলা সদরের হাপোলিতে ‘ব্লু পাইন’ নামক হোটেলের ঘরে কেরলের কোট্টায়ামের এক দম্পতি এবং তিরুবনন্তপুরমের বাসিন্দা দম্পতির এক বন্ধুকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদের সকলেরই বয়স ৩০ এর কোঠায় । পুলিস সূত্রে জানা গেছে, মৃতদের নাম নবীন থমাস, তাঁর স্ত্রী দেবী বি এবং তাঁদের বন্ধু আর্য বি নায়ার। জানা গেছে, ২৭ মার্চ তিনজন গুয়াহাটির উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, নবীন একজন অনলাইন ব্যবসায়ী ছিলেন। তাঁর স্ত্রী দেবী একটি বেসরকারি স্কুলে জার্মান পড়াতেন। আর্য একই স্কুলে ফরাসী পড়াতেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোটেই মিলেছে “কালাজাদুর” ইঙ্গিত।







