বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ থেকে আগামী নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তৃণমূলের কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের পক্ষ থেকে কঙ্কলেভের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দিক নির্দেশ করে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তৃণমূলের প্রকল্পগুলি নিয়ে পাঁচ দিন, পাঁচ দিন করে সোশ্যাল মিডিয়ায় মোট ১০০-১১০ দিনের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন অভিষেক।
সেই মঞ্চ থেকে দলের ‘ডিজিটাল যোদ্ধাদের’ কাজের বিষয়ে অভিষেক নির্দেশ দেন , “আগেকার দিনে যুদ্ধ হত ঘোড়ায় চড়ে, হাতিতে চড়ে। আজ যুদ্ধ হয় আর্মি, এয়ারফোর্স ও নেভির মাধ্যমে। ভারতের যেমন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি রয়েছে, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও বিষয়টি এক। যে ব্যক্তিরা দেওয়াল লেখেন, বুথে বসেন, প্রচার করেন, সংগঠনের হয়ে কাজ করছেন তাঁরা দলের সম্পদ। তাঁরা দলের আর্মি। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তাঁরা দলের এয়ারফোর্স। আর আমরা যারা সংসদে লড়ছেন, হাইকোর্ট-সুপ্রিম কোর্টে লড়ছেন তাঁরা হল নেভি।”
অভিষেক জানিয়েছে , এই তিন বাহিনী যদি একসঙ্গে এগিয়ে চলে তাহলে বিরোধীদের হার শুধু সময় লাগবে অপেক্ষা। তার দাবি, যে খেলোয়াড়রা ভালো খেলে তাদের প্রশংসা করতে হবে। এরপরই দেবাংশুর উদাহরণ দিতে দেখা যায় তৃণমূল নেতাকে । অভিষেক বলেন, “বিজেপির সব কটি ভুয়ো প্রচারের কাউন্টার অভিযান চালাতে হবে। কোনও মিথ্যেকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। বিজেপির অভিসন্ধি, মিথ্যে চক্রান্ত, যড়যন্ত্রের বেড়াজাল আপনাদের ভাঙতে হবে।”







