কলকাতা

ইডির চোখে এবার রেশন দুর্নীতি। ম্যারাথন তল্লাশি কলকাতায়

পুরো নিয়োগ দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রাইদিনই রাজনৈতিক নেতা মন্ত্রীদের বাড়িতে ইডির তল্লাশি তো রোজের ব্যাপার। এবার ইডির চোখে রেশন দুর্নীতি। রেশন দুর্নীতি নিয়ে সারা কলকাতায় এখন চলছে চিরুনি তল্লাশি।

বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। কৈখালিতে এক অভিজাত আবাসনে বাকিবুরের ফ্ল্যাট। সেখানেই তার একটি হোটেলও রয়েছে। ১১ই অক্টোবর সকালবেলায় ইডি , কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে বাকিবুরের বাড়িতে তল্লাশি শুরু করে। একটা ৩৪ ঘন্টা চলে চিরুনি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

সূত্রের খবর বাকিবুর একজন ‘ প্রভাবশালী ঘনিষ্ঠ’ l রাজ্যের রেশন দুর্নীতিতে তার যোগাযোগ আছে বলেই দাবি ইডির। তার বাড়ি এবং হোটেলও চলে তল্লাশি। বাকিবুরের ঘনিষ্ঠের নাম অভিষেক বিশ্বাস। তার ঘনিষ্ঠের বাড়িতেও চলছে তল্লাশি। সূত্রের খবর বাকিবুরের চালকলও রয়েছে। তার নথিপত্র ইডির হাতে এসেছে।

রেশন দুর্নীতি নিয়ে ইডি সিবিআই তদন্ত শুরু করেছে। বুধবার শহরতলীর বিভিন্ন জায়গায় ইডি চিরুনি তল্লাশী শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.