৫ টি রাজ্যে পরাজিত হতে পারে বিজেপি, এমনটাই জানালেন ভোট পূর্ববর্তী সমীক্ষা সংস্থা। তাহলে কি ইন্ডিয়া জোটের প্রভাব দেখা যাচ্ছে এখন থেকেই? মধ্যপ্রদেশ এ কঠোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে কংগ্রেসের সঙ্গে। এছাড়াও ছত্তিশগড়ে ফের ক্ষমতায় ফেরৎ পেতে পারে কংগ্রেস। এই রকম ই একের পর এক উপনির্বাচন এ হেরে যাচ্ছে বিজেপি। সবকিছু নিয়ে চিন্তিত রয়েছে শাসক দল বিজেপি।
ছত্তিশগড়,রাজস্থান,মধ্যপ্রদেশ,তেলেঙ্গানা ও মিজোরামে হবে নির্বাচন। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ই নয় দক্ষিণ এর রাজ্য তেলেঙ্গানাতেও ক্ষমতা ফেরত পেতে পারে কংগ্রেস এমনটাই জানালেন উপনির্বাচন কমিশন। তবে এই সমীক্ষা সব সময় অক্ষরে অক্ষরে মেলে না। কিন্তু এই সমীক্ষায় ভোটারদের ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এমন অবস্থায় এতগুলি রাজ্যে ক্ষমতা হারানোর ভয় নিয়ে চিন্তিত রয়েছে বিজেপি।
কর্নাটকেও বড় ভাবে পরাজিত হয়েছে বিজেপি। এমনকি নিজেকে নিজের এলাকা উত্তর প্রদেশের উপনির্বাচন এ ৪৩ হাজার ভোটে পরাজিত হয়েছে বিজেপি। এবং পশ্চিমবঙ্গ বিজেপির সঙ্গে তৃণমূলের যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা গোটা দেশ জানে। তবে হিমাচল এবং কর্নাটকে নরেন্দ্র মোদিকে মুখ বানিয়ে বিজেপি ভোট লড়েছে। মোটামুটি সব মিলিয়ে এক খারাপ খবর আসছে বিজেপির কাছে।







