জেলা

অসুস্থ হয়ে কয়েকদিন ধরে এলাকায় ঘুরছে হাতি, হুস নেই বনদপ্তরের

যখন ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ। ঠিক অন্য দিকে একটি হাতির তাণ্ডবে নাজেহাল হয়ে পড়েছেন সাঁকরাইল ব্লকের মানুষ। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বেশ কয়েক দিন ধরে একটি দলছুট দাঁতাল হাতি অবস্থান করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই হাতি টি অসুস্থ। গত কাল রাতে দুর্গাহুড়ি জঙ্গল থেকে হাতি টি বেরিয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার সামনে হয়ে এসে সাঁকরাইল বিট অফিসে প্রবেশ করে। তারপর সজা পিচ রাস্তা ধরে সাঁকরাইলের কুলটিকরী বাজারে এসে প্রবেশ করে, শুক্রবার ভোর রাতে রাস্তা পুরো নিজের দখলে নেয়। ওই হাতিটি ভোর সকালে কুলটিকরী এলাকার শেষ সীমান্তে প্রবেশ করে। জানা গেছে, ভোর রাতে কুলটিকরী তে একটি চার চাকার গাড়ি ও মোটরবাইক শুড় দিয়ে ফেলে পা দিয়ে পিষে ভেঙ্গে দেয়। শুক্রবার সকাল থেকে কুলটিকরীর শেষ সীমান্তে হাতি টি অবস্থান করেছে বাঁশ বাগানে। হাতি দেখতে ভিড় করছেন এলাকার মানুষজন। শুক্রবার বেলা বাড়তে অসুস্থ হাতি টিকে দেখতে আসেন খোদ সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত। তাই নিজে দেখতে এলাকায় আসেন এবং হাতিটিকে সুস্থ করে তোলার সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করেন তিনি। বনদপ্তর ও প্রশাসন কে ফোন করে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য আবেদন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.