রাজ্য

কেন ভিডিও ভাইরাল? চোপড়াকাণ্ডে মালব্য-সেলিমের বিরুদ্ধে এফআইআর নির্যাতিতার

চোপড়াকাণ্ডে এবার নয়া মোড়! বিজেপি আইটিসেলের প্রধান অমিত মালব্য এবং বামফ্রন্ট নেতা মহম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন চোপড়ার নির্যাতিতা তরুণী। নির্যাতিতার অভিযোগ, কোনওরকম অনুমতি ছাড়াই তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায়, সালিশি সভার নাম করে মাটিতে ফেলে বেধড়ক নির্যাতন করা হচ্ছে এক তরুণীকে। যিনি মারধর করছেন তিনি এলাকার তৃণমূল বিধায়কের ডানহাত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি।

উল্লেখ্য, গত ৩০ জুন দুপুরে প্রকাশ্যে আসে এই ভিডিও। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫। তার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয় অভিযুক্ত তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। নির্যাতিতদেরও দেওয়া হয়েছিল পুলিসি সুরক্ষা।

সেলিমের উবাচ, ‘এর আগেও আমার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। আমাকে পলাতক দেখানো হয়েছিল। এ সবে আমি ভয় পাই না। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবেই লড়ব। যে ভাবে নির্যাতিতাকে দিয়ে তিস্তা শেতলবাদের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল, এক্ষেত্রেও তা-ই হয়েছে। মোদী-মমতার মডেল এক।’

পুলিস সূত্রে খবর, আক্রান্ত সেই তরুণ-তরুণী চোপড়ার লক্ষ্মীপুর গ্রামের দীঘলগাঁও এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এই অভিযোগে ডাকা হয় সালিশি সভা। অভিযোগ, সেক্ষেত্রে মুখ্য ভূমিকা ছিল স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.