জেলা

দাউ দাউ করে জ্বলছে মাছের গাড়ি, উত্তেজিত জনতা

মাছের গাড়ির ধাক্কায় মৃত এক বাইক আরোহি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না-তমলুক রাজ্য সড়কে শ্রীরামপুর এলাকায়।

ময়না-তমলুক রাজ্য সড়কে একটি মাছের গাড়ি আসছিল অপরদিকে একটি বাইক আসছিল। তখন হঠাৎই মাছের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আগত বাইক আরোহিকে ধাক্কা মারে। মাছের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী।

ঘটনার পর উত্তেজিত জনতা মাছের গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। রাজ্য সড়কে দাউ দাউ করে জ্বলছে আস্ত গাড়ি।খবর পেয়ে দুর্ঘটনাস্থলেএসডিপিও সাকিব আহমেদ ও বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়।পরবর্তীকালে দমকলে খবর দেওয়া হলে দমকল এসে আগুন নেভানোর চেষ্টা করে।কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকসহ গোটা এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.