এবারে লোকসভা নির্বাচনে স্লোগান তুলেছে গেরুয়া শিবির। বঙ্গে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ প্রতিশ্রুতি দিয়ে বলেন ৩০০ পার করলেই সকলে পাবেন আয়ুষ্মন ভারত প্রকল্প। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ৪০০ পাওয়া তো দূরের কথা ২০০ আসনও এবার বিজেপি পাবে না।
আজ মুখ্যমন্ত্রী আজ শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়িতে সভা থেকেই সরাসরি বিজেপিকে ঝটকা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ, গত কয়েক বছর ধরে বিজেপি কেবল মিথ্যে কথাই বলে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলেছেন, বেছে বেছে গ্রেফতার করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন উল্টো করে ঝুলিয়ে দেবেন। এবার তৃণমূল কংগ্রেস পাল্টা ঝটকা দেবে।







