পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের শালবনীর ভাদুতলার জঙ্গলে বিধ্বংসী আগুন। বনদপ্তরের বারংবার সচেতনতা কে উপেক্ষা করে এই ধরনের আগুন ,আগুনে ক্ষতিগ্রস্ত বালিজুরি এ পিসির একশো হেক্টর বনভূমি। এই বনভূমিতে থাকা বিভিন্ন ধরনের উপকারী বনোজ উপাদানগুলিও ক্ষতিগ্রস্ত। ৬ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরেই জঙ্গলের আগুন। দাউদাউকরে জ্বলছে এই আগুন।
ঘটনাস্থলে শালবনী বন বিভাগের কর্মীরা সহ মেদিনীপুর শহর থেকে আসা দমকলের একটি ইঞ্জিন সহ তাদের কর্মীরা যথেষ্ট বদ্ধপরিকর আগুন নিয়ন্ত্রনে আনার জন্য।







