রাজ্য

পার্কে খেলতে গিয়ে চলে গেল খুদের প্রাণ, গ্রেপ্তার ৩

ছুটির দিনে কচিকাঁচাতে ভরা থাকে বিভিন্ন পার্ক। বর্তমানে পড়াশোনার চাপে হাপিয়ে ওঠে খুদেরা। তাই রবিবার তারা খেলাধুলার মধ্যে থাকতে ভালবাসে। এবার সেরকমই এক দৃশ্যের সাক্ষী রইল মহারাষ্ট্রের গোকুলধাম এলাকার গোরেগাঁও মহারাজা রিট্রিট সোসাইটির পার্কে। বিদ্যুৎপৃষ্ঠে হয় প্রাণ হারালো এক বালক। পাশাপাশি ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৩জন।

মহারাষ্ট্র সাক্ষী থাকলো এক মর্মান্তিক দুর্ঘটনার। গতকাল ছুটির দিনে অন্যান্য বাচ্চাদের সঙ্গে পার্কে খেলতে যায়, ওই ৯ বছরের বালক। সেই পার্কের মধ্যেই ছড়িয়েছিল এক বৈদ্যুতিক তার। ঠিক তখনই খেলতে খেলতে আচমকা ওই তারের সংস্পর্শে চলে আসে ওই ছোট বালক। তাতেই ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি।

এই মর্মান্তিক ঘটনার জন্য কর্মকর্তাদের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠছে । পাশাপাশি পার্কের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বালকের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছে। সেইমতো মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্তরা। এমন কি পুলিশপদক্ষেপ নিচ্ছে, যাতে এরকম ভাবে বৈদ্যুতিক জিনিসের প্রতি অবহেলা না করে পার্কের কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.