জেলা

‘গ্রহ বনাম প্লাস্টিক’ শীর্ষক বর্জ্য সংগ্রহ অভিযানে অংশ নিল স্কুলের ছাত্রছাত্রীরা

পূর্ব বর্ধমান জেলা জুড়ে সুইচ অনফাউন্ডেশনের উদ্যোগে “ধরিত্রী দিবস” উপলক্ষ্যে ‘গ্রহ বনাম প্লাস্টিক’ শীর্ষক বর্জ্য সংগ্রহ অভিযানে অংশ নেয় কয়েকটি স্কুলের এন.সি.সি. এবং সেন্ট জেভিয়ার্স কলেজের এন.এস.এস. এর ছাত্রছাত্রীরা। সোমবার বিভিন্ন ক্ষেত্র থেকে সংগ্রহিত ১৫৭ কেজি প্লাস্টিক , ৯কেজি ইলেকট্রনিক বর্জ্য, ১৭ কেজি পুরোনো জামা কাপড় এবং ১১কেজি পুরোনো বই খাতা বর্জ্য পুনর্ব্যবহারকারী ব্যবস্থাপকের হাতে তুলে দেওয়া হয়। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান “পৃথিবীর স্বচ্ছতায় জোরদার প্রচার চলে এদিন একইসাথে পুনর্ব্যবহারকারী ব্যবস্থাপকদের উৎসাহ প্রদানও ছিল লক্ষ্য” , এদিন গায়ক সিধু তথা সিদ্ধার্থ শংকর রায় বর্ধমানে এই উদ্যোগে অংশ নেন, কাজের ভূয়ষী প্রশংসা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.