গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে দূষণের দায়ে পাকাপাকিভাবে উৎপাদন বন্ধ হয়ে যায় রাজ্য সরকারের অধীনস্ত দুর্গাপুর কেমিকেলস কারখানার উৎপাদন। ব্লিচিং পাউডার, হাইড্রোক্লোরিক আসিড তৈরী হতো এই সরকারি সংস্থায়। বাজারও ভালো ছিল উৎপাদিত পণ্যর। বর্তমানে এই কারখানাতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় প্রায় পাঁচশোর মতো কর্মী রয়েছেন যারা এখন কারখানার সম্পত্তি আগালাচ্ছেন। অভিযোগ, অবসর নেওয়ার পর মিলছে না প্রভিডেন্ড ফান্ডের টাকা, কারোর এক বছর কারোর সাত মাস কারোর ছ মাস ধরে আটকে রয়েছে চাকরি জীবনের কষ্টার্জিত টাকা, কারখানা কর্তৃপক্ষ বলছেন সময় মতোই টাকা জমা পড়ে গেছে প্রভিডেন্ড ফান্ডের টাকা, একমাত্র দুর্গাপুরের প্রভিডেন্ড ফান্ডের কর্তারাই বলতে পারেন টাকা আটকে রয়েছে কেন? চাকরি জীবনের কষ্টের টাকা পেতে একবার দুর্গাপুর প্রভিডেন্ড ফান্ড অফিস একবার দুর্গাপুর কেমিকেলস কারখানার দুয়ারে তারা বারবার পৌঁছেচেন, কারণ সংসার চালানো টা দুর্দায় হয়ে দাঁড়িয়েছিল এদের কাছে, বন্ধ হয়ে গেছে বৃদ্ধ অবস্থার ওষুধ কেনা কেটা। আজ উত্তেজিত অবসরপ্রাপ্ত এই সরকারি অধীনস্ত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকরা দুর্গাপুরের সিটি সেন্টার প্রভিডেন্ড ফান্ড অফিসে এসে আধিকারিকদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেন, রীতিমতো সংস্থার মূল দরজার সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল হয় দুর্গাপুর কেমিকেলস কারখানার অবসরপ্রাপ্ত প্রাক্তন শ্রমিকরা আন্দোলনে অংশ নেন অবসর নিতে চলা বাকি শ্রমিকরাও। শ্রমিকদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান দুর্গাপুর পিএফ অফিসের পদস্থ এক আধিকারিক সুধীর রঞ্জন। শেষ মেস আন্দোলনের চাপে পড়ে সরকারি এই আধিকারিক জানান আগামী পনেরো দিনের মধ্যে সমস্যা মেটানোর ব্যাপারে যাবতীয় প্রক্রিয়া শুরু হবে। রাজ্য সরকারের অধীনস্ত সংস্থা দুর্গাপুর কেমিকেলস কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকরা বলেন এইভাবে চলতে থাকলে আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ আর খোলা থাকবে না, আর সামনেই অবসর নিতে চলা বর্তমান কর্মরত শ্রমিকরা বলছেন এখনই যদি এই অবস্থা হয় তাহলে তাদের ভবিষত কি হবে।
Read Next
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
Related Articles
Check Also
Close
-
চলতি মরশুমে তিস্তায় লাল সতর্কতা।June 21, 2024







