জেলা

ফারাক্কা ব্লকের এনটিপিসি মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা।

ফারাক্কা ব্লকের এনটিপিসি মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা যায় ভোর সাড়ে তিনটা নাগাদ ১৬ চাকার ট্রেলার গাড়ি ঝাড়খণ্ডের দিক থেকে ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়ক আসার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কিছু ইলেকট্রিক পোলে ধাক্কা মারলে বৈদ্যুতিক তার থাকার কারণে শর্ট সার্কিটে আগুন ধরে যায়। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ ও দমকল বাহিনী পাশাপাশি পৌঁছায় ইলেকট্রিক দপ্তরের আধিকারিকরা। সাথে সাথে ইলেকট্রিক বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকলের বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর,গাড়িটিকে উদ্ধার করে ফারাক্কা থানার পুলিশ। ঘটনায় গাড়ির চালক ও খালাসি পলাতক বলে জানা যায়। তবে এই ঘটনাতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তা যানজটের সৃষ্টি হয় আস্তে আস্তে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.