বিনোদন

কলকাতায় এসে সালমান খানের গোপন তথ্য ফাঁস করলেন আয়ুষ শর্মা! জানুন বিস্তারিত

গত কয়েকদিন ধরে বলিউড তারকা সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে সলমন খানের কোন মন্তব্য না থাকলেও, তার ভগ্নীপতি অভিনেতা আয়ুষ শর্মা কলকাতায় এসে ভাইজানের খবর দিয়েছেন।রুসলান ছবির প্রচারে কলকাতায় আসা আয়ুষ সাংবাদিকদের জানিয়েছেন, “ভাইজান ভালো আছেন। দিব্যি কাজ করছেন।”

মুম্বই পুলিশের নির্দেশে সলমন খানের পরিবারকে পুরোপুরি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। তাই ভাইজান বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পাকাপাকিভাবে পানভেলের বাগানবাড়িতে থাকতে শুরু করবেন বলে জল্পনা চলছে।২০১৮ সালে সলমনের হাত ধরেই বড় পর্দায় অভিষেক হয়েছিল আয়ুষের। এরপর থেকে ‘লাভযাত্রী’, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সবকিছুই শ্যালকের প্রযোজনা সংস্থার মাধ্যমে এবার ‘রুসলান’ ছবিতে অভিনয় করেছেন আয়ুষ, যা সলমন খানের ছাতা থেকে বেরিয়েও আলাদা।

কলকাতায় এসে আয়ুষ শ্যালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রায় ১৯ মিনিটের সাংবাদিক সম্মেলনে তিনি নিজের প্রথম ছবি ‘লাভযাত্রী’র সময় কলকাতায় এসে কালীঘাটে পুজো দেওয়ার কথাও স্মরণ করেছেন।তবে এবার কঠোর নিরাপত্তার কারণে রাস্তায় ঘুরে ঘুরে ছবি তোলার ইচ্ছা পূরণ হচ্ছে না আয়ুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.