অভিনেতা দেব মিঠুনের ইস্যুকে ঘিরে আরও বিস্ফোরক মন্তব্য তৃণমুলের রাজ্য সম্পাদক কুনালের।এক্স হ্যান্ডেলের মাধ্যমে দলের তারকা প্রার্থী তথা বিদায়ী সাংসদের ভূমিকার ওপর কটাক্ষ করে কুণাল লিখেছেন, “দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলবদল সমর্থনের। বিশ্বাসঘাতকদের আচরণ সমর্থনের। বিশ্বাসঘাতকরা আমাদের নেতা-নেত্রী-দলের বিরুদ্ধে কুৎসা করলেও তাদের সঙ্গে ব্যক্তিগত আদিখ্যেতা করে নিজের ইমেজকে সর্বপন্থী উদার রাখার চেষ্টার নাম সৌজন্য।”
নির্বাচনের প্রচারযাত্রায় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে কটাক্ষের তীর ছুড়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে মিঠুন ও দেবর সম্পর্ক রয়েছে বেশ ভালই। দেবর দিক থেকে সবসময় একটি ব্যক্তিগত সৌজন্য দেখান মিঠুনের প্রতি। যার কারণে এই ব্যক্তিগত সম্পর্ককে পাখির চোখ করে কটাক্ষের সুর ছুঁড়লেন কুনাল।
তৃণমূলের রাজ্য সম্পাদক কুনালের বক্তব্য, “আমরা যদি ব্যক্তিগত ইমেজ ভাল রাখার জন্য, চৈতন্যদেব সেজে বসে থাকি….. যদি এমন হয়, আমার নেত্রীকে যে যা বলছে বলুক….. আমার কাছে বাবার মতো-জ্যাঠার মতো… আমি আদিখ্যেতা করে যাব আর সৌজন্য দেখিয়ে নিজের ইমেজ বানাবো… এটা হতে পারে না। মিঠুন চক্রবর্তী মমতার সরকারের বিরোধিতা করে কুৎসা করছেন। তাঁর সঙ্গে দেবরা সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবে, এটা হতে পারে না কখনও।”
তবে এর আগেও দেব মিঠুনের সম্পর্কে কেন্দ্র করে ঠোকাঠুকি দেখা যায় কুনাল- দেবের। সম্প্রতি এক সময় প্রজাপতি সিনেমাটিকে ঘিরেই রাজমহলে উঠেছিল বিতর্ক। কুনাল বলেছিলেন, “মিঠুনের অভিনয় ‘ফ্লপ’। ” অপরদিকে দেব পাল্টা মন্তব্য করে বলেছিলেন “কুণালের সিনেমা নিয়ে পড়াশোনা নেই”।







