Uncategorizedরাজ্য

আইনজীবীর চেম্বারে ঘটলো অগ্নিকাণ্ডের ঘটনা

গরমের তাপের সঙ্গে ক্রমাগত বৃদ্ধি হচ্ছে ভোটের উত্তাপ। সেই আবহে সোমবার ফের ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এবার উত্তরপ্রদেশে ঘটল এই চঞ্চল্যকর ঘটনা। আইনজীবী চেম্বারে আগুন লেগে যাওয়ায় ছড়িয়ে পরে আদালত চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন।

আজ সকাল বেলায় অন্যান্য দিনের মতো উত্তরপ্রদেশের জালাউনের জেলা ও দায়রা আদালতে কাজ চলছিল। সেই কারণে আদালতের বাইরে আর পাচঁটা দিনের মতই মানুষের ছিল ভিড়। সেখানেই হঠাৎ করে এক আইনজীবীর চেম্বারের মধ্যে আগুন লেগে যায়। সেই আগুন ক্ষনিকের আদালত চত্বরের দিকে দিকে ছড়িয়ে পরে।

তৎক্ষণাৎ খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকলের বাহিনী। ইতিমধ্যেই দীর্ঘক্ষণের চেষ্টার পর সেই আগুন নেভানো সম্ভব হয়। তবে আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পরেছে আদালতের কর্মীদের থেকে শুরু করে সেখানকার স্থানীয় বাসিন্দারা। এবার দমকলে আধিকারিকরা ও পুলিশের বাহিনী যৌথভাবে খতিয়ে দেখছে কিভাবে এই আগুন লাগল। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের ঘটনা কেউ ইচ্ছে করে ঘটিয়েছে কিনা, সেটাও তদন্ত করে জানার চেষ্টা করছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.