গরমের তাপের মধ্যে একের পর এক জায়গায় ঘটে যাচ্ছে অগ্নিকান্ডের ঘটনা। দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে অগ্নিকান্ডের মতো ঘটনা। সোমবার সকালে পশ্চিমবঙ্গের বড়বাজারে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর উত্তরপ্রদেশের আদালত চত্বরে আইনজীবীদের চেম্বারে আগুন লেগে যায়। এবার দিল্লি হাইওয়েতে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকান্ড। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের বাহিনী।
সপ্তাহের শুরুতেই দেশজুরে ঘটছে একাধিক অগ্নিকান্ডের ঘটনা। দিল্লি থেকে আগ্রা হাইওয়ে হলো গিয়ে অন্যতম ব্যস্ততম রোড। সেই হাইওয়ের এক পাশে অবস্থিত রয়েছে একটি পাইপের গুদাম। সেখানেই আচমকা আগুন লেগে যায়। সেই আগুনে লেলিহান শিখা ক্রমশই হাইওয়ের চারিদিকে ছড়িয়ে পরে। যার ফলে সেই আগুন আগুন ভয়াবহ রূপধারণ করে। এমনকি বিধ্বংসী অগ্নিকান্ডের কারণে ব্যাহত হয়েছে যান চলাচল।
ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে দমকলের আধিকারিকরা। তবে স্বস্তির বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি। দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এবার পুলিশ ও দমকল বাহিনী একযোগে জানার চেষ্টা করছে আগুন লেগে যাওয়ার কারণ।







