জেলা

শহীদ জওয়ানের মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের শিলিগুড়ি সেক্টর

গতকাল জলপাইগুড়ি শহর সংলগ্ন গন্ডার মোড় এলাকায় নিজের বাসভবনেই বিয়ের আয়োজন হয় নমিতা রায়ের। বিয়ের জন্য প্রয়োজন ছিল লক্ষাধিক টাকার। সেজন্য সিআরপিএফ এর কাছে সাহায্যের আবেদন করেছিল কনের দাদা নবীন রায়। পরবর্তীতে সেই আবেদন গৃহীত হয় সিআরপিএফের সেক্টর অফিসে। বিয়ের আগের দিন সিআরপিএফ আধিকারিকরা বিয়ে বাড়িতে এসে দেড় লক্ষ টাকার চেক তুলে দিয়ে যায় নমিতা রায়ের হাতে। তবে সিআরপিএফ এর তরফে জানানো হয়েছে, প্রত্যেক শহীদ পরিবারের মেয়ের বিয়ের জন্য এই আর্থিক সহযোগিতা সরকারিভাবে করা হয়ে থাকে। উল্লেখ্য, ১৯৮৭ সালে কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন সিআরপিএফ জবান যোগেন্দ্রনাথ রায়। ১৯৯৭ সালে উত্তর-পূর্ব ভারতে একটি বিশেষ অপারেশন চলাকালীন তিনি শহীদ হন। সিআরপিএফের এই সামাজিক উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে শহীদ জওয়ানের পরিবারটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.