জেলারাজনীতিরাজ্য

পার্থ ভৌমিক ১ লাখের ও বেশী ভোটে জিতবে, পারলে লিখে নিন! বক্তা বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী

আগামী ৪ ঠা জুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ১লাখের বেশি ভোটে জয়যুক্ত হবেন পার্থ ভৌমিক, পারলে লিখে নিন,পারলে আজই আমরা বিজয় মিছিল করতে পারি,আজ বারাসত জেলাশাসক দপ্তরে পার্থ ভৌমিক কে নিয়ে নমিনেশন জমা দয়ে বেড়িয়ে একথা জানালেন ব্যারাকপুরের বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী।।
তিনি আরও বলেন অর্জুন সিং তৃণমূলে সন্তুষ্ট না, বিজেপিতে সন্তুষ্ট না, তিনি কিসে সন্তুষ্ট বোঝা মুশকিল। আসলে উনি নিজেই জানেন না, উনি কনফিউজড। পাঁচ বছর ধরে যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে এমন অভিযোগ করতেন না, উনি সবার বিরুদ্ধেই শুধু অভিযোগ করেন। উনি গত পাঁচ বছরে কিছু করতে পারেননি।

পার্থ ভৌমিকের থেকে ভালো মানুষ হতে পারে না,পরিবারের সকলে শিক্ষিত। ডাউন টু আর্থ, সবার সাথে মিশে যেতে পারেন, সবাই দাদা হিসাবে তাকে গ্রহণ করেছেন। পার্থ ভৌমিকের থেকে ভালো প্রার্থী হতে পারে না,মানুষ ডিসাইড করে ফেলেছে। এক লাখের বেশি ভোটে জয়যুক্ত হবেন পার্থ ভৌমিক,পারলে আজই বিজয় মিছিল করতে পারি।
মিঠুন চক্রবর্তীর ব্যাপারে রাজ চক্রবর্তী মনে করেন,তিনি একজন সম্মানীও ব্যক্তি,আমরা ছোট বেলা থেকে ওনার অভিনয় দেখে বড় হয়েছি।রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে ব্যক্তি মিঠুন চক্রবর্তীকে আমরা সম্মান করি। আমি যদি সম্মান না করতে পারি তাহলে আমিও একদিন অসম্মানিত হব। প্রত্যেকটা মানুষের আলাদা একটা সম্মান আছে, তাই তার সম্মান হনন করার মত কোন জায়গায় নেই,পলিটিকাল ঝগড়া থাকতে পারে, ভিন্ন মতাদর্শ থাকতে পারে, তবে ব্যক্তি মিঠুন চক্রবর্তী সবসময় পরিচালক রাজ চক্রবর্তীর কাছে সম্মানীও। কুনাল ঘোষ কি বলেছে তার ব্যখ্যা কুনাল দা দিতে পারবে, কুনাল দার বক্তব্য দলের কোন স্ট্যান্ড নয়। আমি আমার মত প্রকাশ করলাম, মন্তব্য রাজ চক্রবর্তী।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.