বদলে গেলো রেলের ভাড়া ! আজ থেকেই বড়সড় পরিবর্তন আসছে রেলের ভাড়ায় ! মেইল ও এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন শ্রেণিতে দূরত্বের ভিত্তিতে আজ থেকেই বাড়ছে ভাড়া । সাধারণ নন এসি স্লিপার ও ফার্স্ট ক্লাসের জন্য , ৫০ পয়সা করে ভাড়া বৃদ্ধি হচ্ছে , প্রতি কিলোমিটারে । এবং প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়ছে এসি কোচের ভাড়া ।
উল্লেখ্য, এখন থেকে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে প্রকাশিত হবে রিজার্ভেশন চার্ট, যাতে অপেক্ষারত টিকিটধারীরা অনেকটাই সুবিধা পাবে। এছাড়াও , একাধিক পরিবর্তন এসেছে তৎকাল টিকিট বুকিংয়েও । বর্তমান সময় থেকে তৎকাল টিকিট বুক করার জন্য IRCTC অ্যাকাউন্টকে আধার-এর সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক। তবে, শহরতলিতে চলা লোকাল ট্রেন, সিজন টিকিট ইত্যাদি ক্ষেত্রে ভাড়ায় কোনো পরিবর্তন করা হয়নি।







