জেলা

জীবিত অবস্থাতেই শ্রা*দ্ধের অনুষ্ঠান! শান্তিময় দাসের অভিনব সিদ্ধান্তে চাঞ্চল্য কোমরপুরে

পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার কোমরপুর গ্রামে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। জীবিত অবস্থায় নিজেরই শ্রাদ্ধ করলেন ৭৮ বছরের অবসরপ্রাপ্ত সেনাকর্মী শান্তিময় দাস। সনাতন পরম্পরার শাস্ত্রীয় বিধান অনুযায়ী ‘জীবিত শ্রাদ্ধ’ বা ‘জীবন্মৃত শ্রাদ্ধ’ করেও মানসিক শান্তি লাভ করা যায়—এই বিশ্বাস থেকেই তিনি এই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবার সূত্রে খবর।
সনাতন শাস্ত্রে, বিশেষত লিঙ্গপুরাণে, জীবিত শ্রাদ্ধ সম্পর্কে বিশদ উল্লেখ রয়েছে। শাস্ত্রমতে বৃদ্ধাবস্থায় মানসিক ও আধ্যাত্মিক শান্তির জন্য, মানুষ বন-জঙ্গল, নদীতীর বা আশ্রমে এই বিশেষ আচার সম্পন্ন করতে পারেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য—সবধরনের মানুষের ক্ষেত্রেই এই শ্রাদ্ধ জীবমুক্তির পথ সুগম করে বলে পuranে দাবি।
বুধবার রাতে নিজের বাড়ির উঠোনেই সম্পন্ন হয় শান্তিময় দাসের জীবিত শ্রাদ্ধের অনুষ্ঠানের সব কার্যক্রম। দুই ছেলে ও দুই মেয়ে, আত্মীয়-পরিজন—সবাইকে নিয়ে সম্পূর্ণ শাস্ত্র মেনে আচার পালন করেন তিনি। গ্রামের মানুষজন প্রথমে হতবাক হলেও পরে বহু মানুষই উপস্থিত হয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন।
গ্রামজুড়ে এই অনুষ্ঠান নিয়ে উন্মাদনা তৈরি হয়। প্রায় ১১০০ জন অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছিল শ্রাদ্ধভোজে। ভোজের পাশাপাশি বসে কীর্তনের আসরও। গ্রামের বহু বাসিন্দার মতে, আচারের এই ভিন্ন মাত্রা তাঁদের জীবনেও বড় শিক্ষা দিয়ে গেল।
শান্তিময় দাস বলেন, “আমি বহু বছর সেনাবাহিনীতে কাটিয়েছি। অনেক মৃত্যু দেখেছি। জীবনের অনিশ্চয়তাই আমাকে মনে করিয়েছে, জীবিত অবস্থায়ই মানসিক শান্তি খুঁজে নেওয়া জরুরি।”
এই ঘটনা সামনে আসতেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ এই সিদ্ধান্তকে আধ্যাত্মিক সাহসিকতা বলছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন এর প্রয়োজনীয়তা নিয়ে। তবে সব মিলিয়ে, শান্তিময় দাসের এই সাহসী এবং বিরল সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.